এখনই সময়
বাংলা
হোম / ভিডিও / বাংলাদেশের রাজনীতি
আওয়ামী লীগের ডিসেম্বর প্ল্যান
ভিডিওটি এখনো ইউটিউবে আসেনি। আপলোড হলে এখানেই চলবে।

আওয়ামী লীগেরডিসেম্বর প্ল্যান

১৫ নভেম্বর, ২০২৬২:২১ মিনিটবাংলাদেশের রাজনীতি

কলকাতার একটা হোটেলে প্রায় সাড়ে তিনশো নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বৈঠক করে ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে। তারা কী পরিকল্পনা করছে, আর কেন দিল্লিকে এর জবাব দিতে হবে।

ENWatch this video in EnglishEkhoni Shomoi (English) version

মূল কথা

  1. কলকাতার রাজারহাট নিউ টাউনের এসকে হোটেলে প্রায় সাড়ে তিনশো নিষিদ্ধ নেতা সাড়ে পাঁচ ঘণ্টা বৈঠক করে। তারা এটাকে বলছে ‘শেষ প্রিপারেশনের মিটিং’।
  2. সেখান থেকে ১৯ নভেম্বর দেশব্যাপী ‘লকডাউনের’ ঘোষণা আসে। নানক ইন্ডিয়ায় বসে ফেসবুক লাইভে এটা জানান।
  3. গত সপ্তাহে ২১টি জেলায় নাশকতা, ২২টি গাড়িতে আগুন, ঢাকায় ১৯ জায়গায় ককটেল, আর ফরিদপুরে একজন বাসচালক নিহত।
  4. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বলছেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন।

আওয়ামী লীগ বাংলাদেশে ডিসেম্বরে নাশকতা চালানোর ছক কষেছে, এবং তারা ইন্ডিয়ায় বসেই পরিকল্পনা করছে। ১৯ তারিখ তাদের প্রথম প্রোগ্রাম। এবং এগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের সাজা পেয়েছে, এবং সে এখন ইন্ডিয়ায় পলাতক আছে। কিন্তু সে বারবার দেশে ফেরার কথা বলে ডিসেম্বর মাসে। এবং তার নিষিদ্ধ দল আওয়ামী লীগ এটারই পরিকল্পনা করছে।

খবর সূত্রে জানা যায় যে সাড়ে তিনশো আওয়ামী লীগ নেতা কলকাতার একটা হোটেলে গত বৃহস্পতিবার দেখা করে। এবং এই এসকে হোটেল, যেটা রাজারহাট নিউ টাউনে, তারা সাড়ে পাঁচ ঘণ্টার একটা বৈঠক করে, এবং বৈঠক শেষে এরা তাদের ‘শেষ প্রিপারেশনের মিটিং’ বলে থাকে।

এবং এই মিটিং থেকে তারা ১৯ নভেম্বরে একটা দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেয়। নানক এটা তার ফেসবুক লাইভে ইন্ডিয়ায় বসে ঘোষণা দেয়। এবং এটাই শেষ না, তারা পরিকল্পনা করেছে যে এরকম প্রোগ্রাম তারা ডিসেম্বর পর্যন্ত একটার পর একটা চালিয়ে যাবে।

এবং তাদের এই প্রোগ্রামগুলা যে কী, এগুলা আমরা সবাই দেখেছি। গত সপ্তাহে তারা একুশটা জেলায় নাশকতা চালায়। বাইশটা গাড়িতে তারা আগুন দেয়। ঢাকা শহরের মধ্যে তারা উনিশটা জায়গায় ককটেল বোমা ফেলে, এবং ফরিদপুরে তাদের দেওয়া আগুনে একটা বাস ড্রাইভার মারা যায়। একটা এমপির বাসায় তারা ককটেল মারে। চিন্তা করেন, একটা মেম্বার অফ পার্লামেন্টের বাসায় যদি কোনো সিকিউরিটি না থাকে, তাহলে আমাদের জন্য সেটা কী হবে?

এবং কলকাতায় বসে তারা এগুলাকে সাফল্য বলে। তাদের গোল আসলে ভয়ভীতি ছড়ানো ছাড়া আর কিছুই না।

এবং আমরা এখন আসল প্রশ্নটায় ফিরে আসি। ইন্ডিয়া একটা মৃত্যুদণ্ডের আসামি শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, বাংলাদেশে যারা ওয়ান্টেড, তারা সাড়ে তিনশো জন কলকাতায় বসে এরকম মিটিং করছে, এবং বিভিন্ন লকডাউনের কল দিচ্ছে এক দেশ থেকে আরেক দেশে।

এবং এটা আসলে বলা লাগে না যে এটা তারা ইন্ডিয়ায় বসে করতে পারে না আনলেস ইন্ডিয়া এটাকে অ্যালাউ করে। সো দিল্লির আসলে এগুলার সবকিছুর ব্যাখ্যা দেওয়া উচিত।

এবং আমরা এখন থেকে ডিসেম্বরের মধ্যে আসলে তাদের এরকম আরো প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অনলাইন প্রোপাগান্ডা এক্সপেক্ট করি। সো আমাদের এই ১৯ নভেম্বর এবং তাদের যা যা প্রোগ্রাম অ্যানাউন্স হয়, সেগুলার দিকে চোখ রাখা উচিত।

এবং আমরা আসলে জুলাইয়ে দেখেছি যে আমরা স্বৈরাচার আমাদের মাথার উপর মেনে নেব না। এবং এখন সময় তাদেরকে আবার থামানোর।